Vishwa Hindu Parishad | গরবা-ডান্ডিয়ায় মুসলিমদের প্রবেশ নয়! বিধান জারি বিশ্ব হিন্দু পরিষদের মহারাষ্ট্র শাখার
Sunday, September 6 2026, 6:53 am

Key Highlightsতাদের প্রস্তাব, এবার থেকে যে কোনও ডান্ডিয়া বা গরবার অনুষ্ঠানের প্রবেশদ্বারে বসানো হোক নিরাপত্তারক্ষী, যারা অনুষ্ঠানে প্রবেশকারীর আধার কার্ড পরীক্ষা করে দেখবে।
নবরাত্রিতে যে গরবা এবং ডান্ডিয়া অনুষ্ঠান হয়, তাতে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করার ফতোয়া জারি বিশ্ব হিন্দু পরিষদের মহারাষ্ট্র শাখার। মহারাষ্ট্র বিশ্ব হিন্দু পরিষদের যুগ্ম সম্পাদক এবং মুখপাত্র শ্রীরাজ নায়ার বলছেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি গরবা-ডান্ডিয়া অনুষ্ঠানে মুসলিমদের প্রবেশ করতে দেওয়া হবে না।” বিশ্ব হিন্দু পরিষদ মনে করছে, “নবরাত্রি শুধু নাচ-গানের অনুষ্ঠান তো নয়। এটা হিন্দুদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সেটার গাম্ভীর্য এবং গুরুত্ব কোনওভাবেই নষ্ট করতে দেওয়া যাবে না।” এবার থেকে যে কোনও ডান্ডিয়া বা গরবার অনুষ্ঠানে আধার কার্ড দেখিয়ে প্রবেশ করতে হবে, দাবি তাঁদের। এই ধর্মীয় বিভাজনের জন্য আরএসএস-বিজেপির মানসিকতাকে দুষছেন বিরোধীরা।
- Related topics -
- দেশ
- মুসলমান
- হিন্দু ধর্ম
- মহারাষ্ট্র
- নবরাত্রি


