Durga Puja | পুজোয় বন্ধ হচ্ছে ভিআইপি পাস বিক্রি, বড় সিদ্ধান্ত সমন্বয় সমিতির!

Thursday, October 1 2026, 11:58 am
Durga Puja | পুজোয় বন্ধ হচ্ছে ভিআইপি পাস বিক্রি, বড় সিদ্ধান্ত সমন্বয় সমিতির!
highlightKey Highlights

দুর্গাপুজোয় অর্থের বিনিময়ে ভিআইপি পাস বা টিকিট বিক্রি সম্পূর্ণ বন্ধের কথা জানাল পশ্চিমবঙ্গ দুর্গাপুজো সমন্বয় সমিতি।


দুর্গাপুজোয় অর্থের বিনিময়ে ভিআইপি পাস বা টিকিট বিক্রি সম্পূর্ণ বন্ধের কথা জানাল পশ্চিমবঙ্গ দুর্গাপুজো সমন্বয় সমিতি। বুধবার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে সমিতির সভাপতি রুদ্রনীল ঘোষ বলেন, পুজো সবার জন্য, টাকা দিয়ে পাস বিক্রি করে অসৎ উদ্দেশ্যে পকেট ভরার সংস্কৃতি বন্ধ হওয়া উচিত। সমিতির মতে, আসল ‘ভিআইপি’ হলেন প্রবীণ ও অসুস্থ মানুষজন, যাঁরা ভিড় ঠেলে মণ্ডপে যেতে পারেন না। পাশাপাশি, ছোট-বড় বাজেটের পুজো বা কলকাতা ও জেলার পুজোর মধ্যে কোনো বৈষম্য না রাখার আহ্বান জানানো হয়। এছাড়া পুজোপ্রেমীদের সুবিধার জন্য dpssinfo.com নামের একটি ওয়েবসাইট চালু করা হয়েছে, যেখানে দেশের ও বিদেশের মানুষ বিভিন্ন মণ্ডপের লাইভ স্ট্রিমিং ও আপডেট দেখতে পাবেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File