Bangladesh Violence | বাংলাদেশে আওয়ামী লীগের ডাকা লকডাউন ঘিরে হিংসা, ১৬ জেলায় নাশকতা!

Friday, November 20 2026, 1:13 pm
Bangladesh Violence | বাংলাদেশে আওয়ামী লীগের ডাকা লকডাউন ঘিরে হিংসা, ১৬ জেলায় নাশকতা!
highlightKey Highlights

আওয়ামী লীগের ডাকা লকডাউন ঘিরে বাংলাদেশে উত্তেজনা ও হিংসা ছড়িয়েছে।


আওয়ামী লীগের ডাকা লকডাউন ঘিরে বাংলাদেশে উত্তেজনা ও হিংসা ছড়িয়েছে। অন্তত ১৬ জেলায় নাশকতার খবর মিলেছে। বৃহস্পতিবার রাত থেকে পটুয়াখালী, গাজীপুর, নাটোর ও বরিশালে অগ্নিসংযোগ, ককটেল ও পেট্রলবোমা হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত চারজনের মৃত্যুর খবরও সামনে এসেছে। গোপালগঞ্জে উত্তেজনার জেরে ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার সকালে ঢাকা-খুলনা সড়কে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। ঢাকায় গণপরিবহন ও অফিস-শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও মিশ্র প্রভাব দেখা গিয়েছে।নিরাপত্তা জোরদারে সাত জেলায় ৯১ প্লাটুন বিজিবি মোতায়েন ও আরও পাঁচ প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ, যার মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০৭ জন রয়েছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File