WB নির্বাচন ২০২৬TMC96BJP191LFT+ISF2INC1অন্যান্য2ফলাফল
Key Highlights
Vikram Doraiswami | বেজিংয়ে নতুন রাষ্ট্রদূত নিয়োগ কেন্দ্রর! চীনের দায়িত্বে এবার ভারতের বিক্রম দোরাইস্বামী
Thursday, March 19 2026, 4:23 pm

Key Highlightsবিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই মুহূর্তে ব্রিটেনে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত রয়েছেন দোরাইস্বামী। এবার শীঘ্রই তিনি চিনের দায়িত্ব নিচ্ছেন।
ভারত ও চিন দ্বিপাক্ষিক আলোচনার মধ্যেই নয়া সিদ্ধান্ত কেন্দ্রের। অভিজ্ঞ কূটনীতিক বিক্রম দোরাইস্বামীকে বেজিংয়ে নতুন রাষ্ট্রদূত নিয়োগ করল কেন্দ্র। বিদেশমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, দোরাইস্বামী বর্তমানে ব্রিটেনে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন। শীঘ্রই তিনি চিনের দায়িত্ব নিচ্ছেন। দোরাইস্বামী একজন প্রাক্তন সাংবাদিক। উজবেকিস্তান ও দক্ষিণ কোরিয়ায় ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন তিনি। ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত ছিলেন তিনি। বর্তমানে তিনি ব্রিটেনে কাজ করছেন।


