S. Janaki | প্রয়াত ‘ইয়ার বিনা চ্যান কাঁহা রে’-র সংগীতশিল্পী, না ফেরার পথে সঙ্গীতশিল্পী এস জানকী
Saturday, July 11 2026, 5:36 pm

Key Highlightsভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ও প্রভাবশালী নেপথ্য সঙ্গীতশিল্পী এস জানকীর (S. Janaki) জীবনাবসান হয়েছে।
ভারতীয় সঙ্গীতজগতে একটি যুগের অবসান। না ফেরার দেশে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ও প্রভাবশালী নেপথ্য সঙ্গীতশিল্পী এস জানকী। ৮৮ বছর বয়সে কর্ণাটকের মহীশূরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। ১৯৫৭ সালে তামিল ছবি ‘উইধায়িন বাযভাকু’ দিয়ে তাঁর কর্মজীবন শুরু হয়েছিল। নিজের সুদীর্ঘ কেরিয়ারে তামিল, তেলুগু, মালায়লম, কন্নড় ও হিন্দির পাশাপাশি একাধিক ভারতীয় এবং বিদেশি ভাষায় প্রায় ৪৮,০০০ গান রেকর্ড করেছেন তিনি। অনিল কাপুর, অমৃতা সিং, রাখী অভিনীত হিন্দি ছবি ‘সাহেব’-এর বিখ্যাত ‘ইয়ার বিনা চ্যান কাঁহা রে’ গানে বাপ্পি লাহিড়ির সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন জানকী। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ সঙ্গীত মহল।


