WB নির্বাচন ২০২৬TMC89BJP198LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
Sonia Gandhi | হাসপাতালে ভর্তি বর্ষীয়ান কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী! মাকে দেখতে পৌঁছলেন মেয়ে প্রিয়াঙ্কা!
Tuesday, March 24 2026, 7:12 pm

Key Highlightsঅসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। তাঁকে ভর্তি করা হয়েছে দিল্লির গঙ্গারাম হাসপাতালে।
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। তাঁকে ভর্তি করা হয়েছে দিল্লির গঙ্গারাম হাসপাতালে। সূত্রের খবর, বুকে সমস্যার কারণে সনিয়া গান্ধীকে মঙ্গলবার রাতে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বর্তমানে চিকিৎসক অনুপ বসু ও তাঁর মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে কংগ্রেস নেত্রীর অবস্থা স্থিতিশীল রয়েছে। ইতিমধ্যেই মাকে দেখতে হাসপাতালে রয়েছেন মেয়ে প্রিয়ঙ্কা গান্ধী। বলা বাহুল্য, সনিয়া গান্ধীর ক্রনিক কাশির সমস্যা রয়েছে। সেই নিয়ে আগেই কষ্ট পেয়েছেন তিনি। চলতি বছরের জানুয়ারি মাসেও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- কংগ্রেস
- সোনিয়া গান্ধী


