Venezuela Earthquake | কাকভোরে ফের ভূমিকম্প ভেনেজুয়েলায়! ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা, আতঙ্কে বাসিন্দারা

Saturday, June 27 2026, 3:30 am
Venezuela Earthquake | কাকভোরে ফের ভূমিকম্প ভেনেজুয়েলায়! ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা, আতঙ্কে বাসিন্দারা
highlightKey Highlights

আজ, শনিবার (২৭ জুন) ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা। রিখটার স্কেলে এবার ভূমিকম্পের মাত্রা ৪.৯।


২৫ জুন শক্তিশালী ডাবলেট ভূমিকম্পে বিধস্ত হয়েছিল ভেনেজুয়েলা। ওই জোরাল ভূমিকম্পে ৯০০-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। আজ, শনিবার (২৭ জুন) ফের ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা। রিখটার স্কেলে এবার ভূমিকম্পের মাত্রা ৪.৯। সূত্রের খবর, এ দিন সকালে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস ও তার পাশের শহর মারাকায় ফের ভূমিকম্প অনুভূত হয়। ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকাজ চালাচ্ছিলেন যারা তারা দ্রুত নিরাপদ জায়গায় আশ্রয় নেন। আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। এরপরই ফের ওদেশে শুরু হয়েছে উদ্ধারকাজ। ভলান্টিয়ার, ইমার্জেন্সি রেসপন্ডার ও সাধারণ মানুষ হাতে হাত মিলিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে। যদিও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের সংখ্যা জানা যায়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File