VD Satheeshan | কেরলের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভি ডি সতীশন, নিচুতলার কর্মীদের দাবিতে মান্যতা রাহুল-খাড়গের!
Thursday, May 14 2026, 8:18 am

Key Highlightsনিচুতলার কর্মীদের দাবি মেনে কেরলমের মুখ্যমন্ত্রী হিসেবে প্রাক্তন বিদায়ী বিরোধী দলনেতা ভি ডি সতীশনকে বেছে নিলো কংগ্রেস।
বাংলার মতো কেরালাতেও মুখ্যমন্ত্রী হচ্ছেন বিরোধী দলনেতা। নিচুতলার কর্মীদের দাবি মেনে কেরলমের মুখ্যমন্ত্রী হিসেবে প্রাক্তন বিদায়ী বিরোধী দলনেতা ভি ডি সতীশনকে বেছে নিলো কংগ্রেস। তিনি এর্নাকুলাম জেলার নর্থ পারাভুর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। দলের নীচুতলার স্তরের নেতা-কর্মীদের সাফ কথা, কেরলে কংগ্রেস জিতেছে ভিডি সতীশনের জন্য। তাই তাঁকেই মুখ্যমন্ত্রী করতে হবে। এমনকী হাইকম্যান্ডের ঘনিষ্ঠ বেনুগোপালকে মুখ্যমন্ত্রী করা হলে রাহুল গান্ধী-প্রিয়াঙ্কা গান্ধীদের ওয়ানড়ে জিততে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয় কর্মীদের তরফে।এরপরই বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করলেন কেরল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেত্রী দীপা দাশমুন্সি।


