North Bengal | বৃষ্টির কারণে বিপর্যস্ত পাহাড়ের বিস্তীৰ্ণ এলাকা, চালু হেল্পলাইন নম্বর!

Friday, June 19 2026, 9:44 am
North Bengal | বৃষ্টির কারণে বিপর্যস্ত পাহাড়ের বিস্তীৰ্ণ এলাকা, চালু হেল্পলাইন নম্বর!
highlightKey Highlights

বৃহস্পতিবার রাতভর বৃষ্টির কারণে বিপর্যস্ত পাহাড়ের বিস্তীৰ্ণ এলাকা।


বৃহস্পতিবার রাতভর বৃষ্টির কারণে বিপর্যস্ত পাহাড়ের বিস্তীৰ্ণ এলাকা। জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নামার খবর পাওয়া গিয়েছে। বিপর্যস্ত হয়েছে শিলিগুড়ি থেকে দার্জিলিং এবং শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যাওয়ার রাস্তা।জলের তোড়ে কার্শিয়াংয়ের দুধিয়া সেতু ভেসে গিয়েছে। এ ছাড়াও খারসাং থেকে শিলিগুড়িগামী তিন লেনের রাস্তার একটি বড় অংশ ভেঙে পড়েছে। দার্জিলিং ও কালিম্পং জেলার কিছু অংশে ভারী বৃষ্টিপাত এবং ভূমিধসের কারণে পর্যটকদের সতর্ক থাকতে এবং স্থানীয় প্রশাসনের পরামর্শ মেনে চলতে অনুরোধ করা হচ্ছে। উত্তরবঙ্গ ও সিকিমে পর্যটকদের পাশে দাঁড়াতে কন্ট্রোল রুম খুলেছে পর্যটন দপ্তর। ইতিমধ্যেই পর্যটকদের জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সেগুলি হলো 1800-2121-655 (Toll-Free) এবং 0353-2513986




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File