Vande Mataram | ‘জনগণমন’-র সমমর্যাদা ‘বন্দেমাতরম’কে, জাতীয় স্তোত্র-র অপমান করলে হতে পারে জেল-জরিমানাও!
Sunday, July 19 2026, 3:50 pm

Key Highlightsজাতীয় সঙ্গীত জনগণমন যে আইনি কাঠামোর সুরক্ষার আওতাভুক্ত, এবার সেই সুরক্ষা পেতে চলেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত সঙ্গীতটিও।
সংসদের বাদল অধিবেশনের যে কার্যবিবরণী তৈরি করা হয়েছে, সেই বিবরণী অনুযায়ী, সোমবার রাজ্যসভায় ‘প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার সংশোধনী বিল’ পেশ করতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বিল পাশ হলে জাতীয় সঙ্গীত ‘জনগণমন’-র সমমর্যাদা পাবে জাতীয় স্তোত্র ‘বন্দেমাতরম’ও। ‘জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ আইন’-এর সংশোধনী অনুযায়ী এই গান গাওয়ার সময় তা প্রতিহত বা ব্যাহত করলে হতে পারে জেল কিংবা জরিমানা। জেলের ক্ষেত্রে সর্বোচ্চ তিন বছরের কারাবাসের সাজা হতে পারে। কেউ পরে ফের একই অপরাধ করলে আরও একবছরের জেল হবে। উল্লেখ্য, ইতিমধ্যে দেশের সব সরকারি প্রতিষ্ঠানে, সরকারি অনুষ্ঠানে জাতীয় সংগীতের পাশাপাশি জাতীয় স্তোত্র হিসাবে বন্দেমাতরম গাওয়াও বাধ্যতামূলক করা হয়েছে।


