Vande Bharat Sleeper | হাওড়া-নয়া দিল্লি রুটে চলবে বন্দে ভারত স্লিপার ট্রেন, স্টপ পাবে আসানসোল, ধানবাদ!

Friday, October 23 2026, 11:03 am
Vande Bharat Sleeper | হাওড়া-নয়া দিল্লি রুটে চলবে বন্দে ভারত স্লিপার ট্রেন, স্টপ পাবে আসানসোল, ধানবাদ!
highlightKey Highlights

হাওড়া থেকে গ্র্যান্ড কর্ড রুটে আসানসোল ও ধানবাদ হয়ে নতুন বন্দে ভারত স্লিপার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল।


হাওড়া থেকে গ্র্যান্ড কর্ড রুটে আসানসোল ও ধানবাদ হয়ে নতুন বন্দে ভারত স্লিপার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। মুম্বইয়ে অনুষ্ঠিত টাইম টেবিল কনফারেন্সে এই ট্রেনের মঞ্জুরি মিলেছে। দীর্ঘদিন ধরে এই রুটে বন্দে ভারত স্লিপার চালুর দাবি জানিয়ে আসছিলেন চেম্বার অফ কমার্স ও যাত্রীরা। এই সিদ্ধান্তে খুশি আসানসোল ও রানিগঞ্জ চেম্বার অফ কমার্সের কর্তারা। হাওড়া থেকে ছাড়ার পর ট্রেনটি আসানসোল ও ধানবাদ-উভয় স্টেশনেই থামবে। এর ফলে মধ্যবিত্ত ও ব্যবসায়ীদের দিল্লি যাতায়াত আরও সহজ ও দ্রুততর হবে। কবে থেকে এই পরিষেবা শুরু হবে, তা চূড়ান্ত টাইম টেবিল প্রকাশের পরেই জানা যাবে। পাশাপাশি, হাওড়া থেকে আনন্দ বিহারগামী সাপ্তাহিক ট্রেনটি সপ্তাহে দুই থেকে তিন দিন চালানোর বিষয়েও সম্মতি মিলেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File