Vaibhav Sooryavanshi | ভাঙতে চলেছে সচিনের রেকর্ড, সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হবেন বৈভব সূর্যবংশী!
Tuesday, April 14 2026, 1:53 pm

Key Highlightsআয়ারল্যান্ড সফরের জন্য ১৫ বছরের বৈভব সূর্যবংশীকে ভারতীয় টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।
কিংবদন্তি সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশী। আইপিএল ২০২৬ শেষ হওয়ার পর জুনে আয়ারল্যান্ড সফরের জন্য ১৫ বছরের বৈভব সূর্যবংশীকে ভারতীয় টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে, অভিষেকের মাধ্যমে বৈভব হয়ে উঠবেন ভারতের ইতিহাসে সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার। ২৬ এবং ২৮ জুন আয়ারল্যান্ড সফরে ভারতের দুটি ম্যাচ রয়েছে এবং সেখানে বৈভবের নাম নির্বাচকদের শর্টলিস্টে রাখা হয়েছে। আয়ারল্যান্ডে ভাল খেলতে পারলে পরবর্তী জিম্বাবোয়ে সফরের দলেও বৈভবকে রাখা হবে বলে খবর।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেটার
- ক্রিকেট
- ভারতীয় ক্রিকেটদল
- সচিন তেন্ডুলকার


