Uttarpradesh | পণে Mahindra Thar চাইতেই প্লাস্টিকের খেলনা গাড়ি ধরিয়ে দিলেন মেয়ের বাবা! ভাঙলো বিয়ে

Sunday, November 29 2026, 4:10 pm
Uttarpradesh | পণে Mahindra Thar চাইতেই প্লাস্টিকের খেলনা গাড়ি ধরিয়ে দিলেন মেয়ের বাবা! ভাঙলো বিয়ে
highlightKey Highlights

পাত্রপক্ষ চেয়েছিল, মেয়ের বিয়েতে পরিবার যেন একটা থার গাড়ি (Mahindra Thar) দেন। মেয়ের পরিবার গাড়ি দিলেন ঠিকই, তবে প্লাস্টিকের।


পণপ্রথার বিরুদ্ধে অভিনব প্রতিবাদ উত্তরপ্রদেশে। পণে আসল ‘মহিন্দ্রা থার’ এসইউভি গাড়ি দাবি করেছিলেন পাত্রের বাবা। তার বদলে তাঁর হাতে একটি খেলনা ‘থার’ ধরিয়ে বিয়ে ভাঙলো পাত্রীর পরিবার। স্থানীয় সূত্রে খবর, সোলানা গ্রামের মেয়ের সঙ্গে জ্ঞানপুর গ্রামের এক যুবকের বিয়ের কথা চলছিল। শনিবার বিয়ের দিন ঠিক হওয়ার কথা ছিল। অভিযোগ, ওই অনুষ্ঠানের মাঝেই পণ হিসেবে একটি ‘থার’ গাড়ি দাবি করে বসেন পাত্রের বাবা। রাত ১০টা নাগাদ আসল গাড়ির বদলে পাত্রের বাবার হাতে একটি খেলনা ‘থার’ তুলে দেওয়া হয়। একই সঙ্গে বাগ্‌দান এবং বিয়ে বাতিল করার কথা ঘোষণা করে দেয় কনেপক্ষ। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা গিয়েছে, কনের বাবা বলছেন, “আপনাদের মানুষ নয়, গাড়ি প্রয়োজন ছিল। আমরা আপনাদের থার দিয়ে দিয়েছি। এ বার ওটা চালান।” এই ঘটনা পণপ্রথার বিরুদ্ধে মোক্ষম জবাব, বলছেন নেটিজ়েনরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File