Uttarakhand Exam Paper Leak | নিট-বিক্ষোভের আবহে ফের প্রশ্নফাঁস! উত্তরাখণ্ডে বাতিল ইঞ্জিনিয়ারিংয়ের ২ সেমেস্টারের পরীক্ষা

Thursday, July 23 2026, 3:38 pm
Uttarakhand Exam Paper Leak | নিট-বিক্ষোভের আবহে ফের প্রশ্নফাঁস! উত্তরাখণ্ডে বাতিল ইঞ্জিনিয়ারিংয়ের ২ সেমেস্টারের পরীক্ষা
highlightKey Highlights

নিট প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে বিতর্কের মধ্যেই উত্তরাখণ্ডের বীর মাধো সিং ভাণ্ডারি উত্তরাখণ্ড টেকনিক্যাল ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিংয়ের দুই সেমেস্টারের প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে।


নিট ইউজি প্রশ্নফাঁসের বিরুদ্ধে দেশজুড়ে সংগঠিত হচ্ছে আন্দোলন। দাবি উঠছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের। এরই মধ্যে ফের উঠল প্রশ্নফাঁসের অভিযোগ। এ বার উত্তরাখণ্ডের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি সেমেস্টারের প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। সূত্রের খবর, উত্তরাখণ্ডের বীর মাধো সিং ভাণ্ডারি উত্তরাখণ্ড টেকনিক্যাল ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা চলছিল। পরীক্ষা নিয়ামক ভিকে পটেল জানিয়েছেন, ‘মেশিন লার্নিং ফর ইন্টারনেট অফ থিংস’ বিষয়ের প্রশ্ন নিয়ে অভিযোগ উঠেছে। এরপরই পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে দুই সেমেস্টারের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File