Uttar Pradesh | লখনউয়ে বিস্ফোরণের ছক! উত্তরপ্রদেশ পুলিশের হাতে গ্রেপ্তার ৪ পাক জঙ্গি

Friday, April 3 2026, 4:51 pm
Uttar Pradesh | লখনউয়ে বিস্ফোরণের ছক! উত্তরপ্রদেশ পুলিশের হাতে গ্রেপ্তার ৪ পাক জঙ্গি
highlightKey Highlights

তদন্তকারীদের দাবি, এই ৪ জনের পাকিস্তানের সঙ্গে যোগ রয়েছে। সেখান থেকে আসা নির্দেশ মেনেই লখনউয়ের চারবাগে বিস্ফোরণের ছক কষছিল এরা।


উত্তরপ্রদেশের লখনউয়ে বিস্ফোরণের ছক! স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেপ্তার ৪ সন্দেহভাজন জঙ্গি। অভিযুক্তদের নাম সাকিব ওরফে ডেভিড, আরবাব, রৌনক এবং লোকেশ ওরফে পোপলা পণ্ডিত। অভিযোগ, অগ্নিসংযোগ বা বিস্ফোরণ মাধ্যমে লখনউ রেল লাইনের সিগন্যাল ও সম্পত্তি নষ্টের ষড়যন্ত্র করেছিল তারা। অভিযুক্ত লোকেশ একাধিক জায়গায় অগ্নিসংযোগ ঘটিয়ে সেই ভিডিও পাকিস্তানে পাঠিয়েছে। বিনিময়ে কিউআর কোডের মাধ্যমে টাকা এসেছে তার কাছে। সন্দেহভাজনদের কাছ থেকে একটি দাহ্য পদার্থে ভরা ক্যান, ৭টি স্ম্যার্টফোন, ২৪টি প্রম্পপ্লেট ও আধার কার্ড উদ্ধার করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File