Uttar Pradesh Flood | টানা বৃষ্টির জেরে জলমগ্ন উত্তরপ্রদেশ, রাজ্যে মৃত ৫৬, ব্যাপক ক্ষয়ক্ষতি বাসিন্দাদের

Sunday, September 27 2026, 2:20 pm
Uttar Pradesh Flood | টানা বৃষ্টির জেরে জলমগ্ন উত্তরপ্রদেশ, রাজ্যে মৃত ৫৬, ব্যাপক ক্ষয়ক্ষতি বাসিন্দাদের
highlightKey Highlights

২৫ ও ২৬ সেপ্টেম্বর প্রবল বৃষ্টির কারণে রাজ্যের বিভিন্ন প্রান্তে জলমগ্ন এলাকা। বাড়িঘর, ফসলের জমির ব্যাক ক্ষয়ক্ষতি হয়েছে।


২৫ ও ২৬ সেপ্টেম্বর প্রবল বৃষ্টির কারণে বিপর্যস্ত উত্তরপ্রদেশ। প্রবল বৃষ্টি, ঝড় ও জল জমে যাওয়ায় রাজ্য জুড়ে মোট ১,০২১টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জলের তলায় একরের পর একর ফসলের জমি। শেষ পাওয়া খবর অনুযায়ী, বন্যার কারণে সেরাজ্যে ৫৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৪৬ জন। শুধু মানুষ নন, ক্ষতিগ্রস্ত গবাদি পশুও। সরকারি হিসাবে ১০৭টি প্রাণীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। হারদোইয়ে ২৮টি, সীতাপুরে ১৬টি এবং কনৌজে ১৪টি প্রাণীর মৃত্যু হয়েছে। গত ৪৮ ঘণ্টায় উত্তরপ্রদেশে গড়ে ৬৬.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৭৭৫ শতাংশ বেশি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজও বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সতর্কতাও জারি করা হয়েছে সেরাজ্যে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File