Uttar Pradesh | ঝড়ের তোড়ে ভেঙে পড়ল নির্মীয়মান সেতু, উত্তরপ্রদেশে ব্রিজ চাপা পড়ে মৃত ৬ শ্রমিক
Friday, May 29 2026, 5:40 am

Key Highlightsধ্বংস্তূপের নিচে আটকে পড়েছেন অনেকে। জীবিত অবস্থায় তাঁদের উদ্ধারের চেষ্টা শুরু করেছে প্রশাসন। যদিও পুলিশের দাবি, মৃতের সংখ্যা বাড়তে পারে।
উত্তরপ্রদেশে ব্রিজ ভেঙে ভয়াবহ বিপর্যয়। সূত্রের খবর, মোরাকন্দর থেকে কানদৌর গ্রাম অবধি বেতওয়া নদীর উপর তৈরী হচ্ছিল সেতু। বৃহস্পতিবার গভীর রাতে ঝড়বৃষ্টি হয় হামিরপুর জেলায়। ঝড়ের তোড়ে হুড়মুড় করে ভেঙে পড়ে নির্মীয়মান ব্রিজটি। ব্রিজের একটা অংশের নিচেই ঘুমোচ্ছিলেন নির্মাণকর্মীরা। দুর্ঘটনায় অন্তত ৬ জন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। স্তূপের নিচে আটকে পড়েছেন অনেকে। খবর পেয়ে রাতেই উদ্ধারকাজ শুরু করেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। পুলিশের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
- Related topics -
- দেশ
- উত্তরপ্রদেশ সরকার
- উড়ালপুল বন্ধ
- মৃত্যু
- অস্বাভাবিক মৃত্যু


