US-Iran Peace Talk | "সমঝোতায় পৌঁছতে পারিনি”- ২১ ঘণ্টা বৈঠকের পরেও ভেস্তে গেলো ইরান-আমেরিকা শান্তি আলোচনা

Sunday, April 12 2026, 5:43 am
US-Iran Peace Talk | "সমঝোতায় পৌঁছতে পারিনি”- ২১ ঘণ্টা বৈঠকের পরেও ভেস্তে গেলো ইরান-আমেরিকা শান্তি আলোচনা
highlightKey Highlights

পাকিস্তানে ভেস্তে গিয়েছে ইরান-আমেরিকা শান্তি বৈঠক। ইতিমধ্যেই ইসলামাবাদ থেকে ওয়াশিংটনের উদ্দেশে রওনা দিয়েছে আমেরিকার প্রতিনিধি দল।


২১ ঘন্টা আলোচনার পর পাকিস্তানে ভেস্তে গেলো ইরান বনাম আমেরিকা শান্তি বৈঠক। বৈঠক ভেস্তে যাওয়া নিয়ে মার্কিন উপ রাষ্ট্রপতি জেডি ভ্যান্স বলেন, “পারমাণবিক বোমা তৈরি না করা নিয়ে আমরা ইরানের কাছ থেকে আশ্বাস চেয়েছিলাম। ওদের বলতে হবে যে, ওরা বোমা বানাবে না এবং পরমাণু বোমা তৈরির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বা উপাদানও হাতে রাখবে না। মার্কিন প্রেসিডেন্টও চাই চেয়েছিলেন। কিন্তু তা নিয়ে আমরা সমঝোতায় পৌঁছতে পারিনি।” পরিবর্তে তেহরান সাফ জানিয়েছে, আমেরিকার ‘অযৌক্তিক দাবি’র কারণেই কোনও রফাসূত্র মেলেনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File