Turkey | তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান দেবে আমেরিকা, নয়া ‘বন্ধুত্বে’কেন উদ্বিগ্ন ভারত?

Wednesday, July 8 2026, 3:14 pm
Turkey | তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান দেবে আমেরিকা, নয়া ‘বন্ধুত্বে’কেন উদ্বিগ্ন ভারত?
highlightKey Highlights

তুরস্কের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেবে ওয়াশিংটন। পাশাপাশি, আঙ্কারাকে এফ-৩৫ যুদ্ধবিমান দেওয়ার পরিকল্পনার কথাও জানালেন ট্রাম্প।


ফের কাছাকাছি আমেরিকা-তুরস্ক। তুরস্কের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেবে ওয়াশিংটন। মঙ্গলবার তুরস্কের রাজধানী আঙ্কারায় ওয়াশিংটন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর বৈঠক থেকে এমনটাই ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি, আঙ্কারাকে এফ-৩৫ যুদ্ধবিমান দেওয়ার পরিকল্পনার কথাও জানালেন ট্রাম্প। বিশেষজ্ঞদের মতে, দু’দেশের নয়া এই ‘বন্ধুত্বে’র জেরে অস্বস্তিতে পড়তে পারে ভারত। কারণ, তুরস্কের হাতে উচ্চশক্তি সম্পন্ন এই যুদ্ধবিমান আসা এবং অন্যদিকে আঙ্কারা-ইসলামাবাদের ঘনিষ্ঠ সম্পর্ক ভারতের নিরাপত্তা সমীকরণকে আরও জটিল করে তুলতে পারে। নয়াদিল্লির উদ্বেগের মূল কারণ হল, সাম্প্রতিক বছরগুলিতে পাকিস্তানের অন্যতম ঘনিষ্ঠ প্রতিরক্ষা অংশীদার হয়ে উঠেছে তুরস্ক। আপারেশন সিঁদুর চলাকালীন তুরস্কের ড্রোন নিয়েই ভারতে হামলা চালিয়েছিল পাকিস্তান। তাই এমন পরিস্থিতিতে তুরস্কের হাতে যদি অত্যাধুনিক প্রযুক্তি আসে, তাহলে তা পাকিস্তানের কাছেও পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের একাংশের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File