Donald Trump | ইরানে যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে প্রস্তাবনা পাশ মার্কিন সেনেটের!

Wednesday, June 24 2026, 8:21 am
Donald Trump | ইরানে যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে প্রস্তাবনা পাশ মার্কিন সেনেটের!
highlightKey Highlights

ওয়াশিংটন ইতিমধ্যেই চেষ্টা করছে তেহরানের সঙ্গে শান্তিচুক্তি করার। তার আগেই ট্রাম্পকে চাপে ফেলল সেনেটের প্রস্তাবনা।


ওয়াশিংটন ইতিমধ্যেই চেষ্টা করছে তেহরানের সঙ্গে শান্তিচুক্তি করার। তার আগেই ট্রাম্পকে চাপে ফেলল সেনেটের প্রস্তাবনা। ইরানে যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধেই সুর চড়াল সেনেটররা। মঙ্গলবার মার্কিন সেনেট একটি প্রস্তাবনা পাশ করে, যেখানে ইরানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযান থামানোর কথা বলা হয়েছে। জানা গিয়েছে, মার্কিন সেনেটে এই প্রস্তাবনায় ভোট পড়ে ৫০-৪৮। যেহেতু এই প্রস্তাবনার সপক্ষেই বেশি ভোট পড়েছে, তাই প্রস্তাবনা অনুযায়ী মার্কিন কংগ্রেসের নির্দেশ ছাড়া ইরানে কোনও সামরিক অভিযান চালানো যাবে না। মার্কিন প্রেসিডেন্টকে নির্দেশ দেওয়া হবে ইরান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার। এদিকে হোয়াইট হাউসের দাবি, এই প্রস্তাবটি অসাংবিধানিক, ফলে এটি আইনগতভাবে বাধ্যতামূলক নয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File