NASA Police Mission | অক্টোবরেই মহাকাশে হবে প্রথম ‘গ্রেফতারি’! কাকে গ্রেফতার করতে ‘পুলিশি অভিযান’ চালাবে নাসা?
Monday, September 28 2026, 5:30 pm

Key Highlightsসোভিয়েত রাশিয়ার রেডার সিগন্যালে নজরদারি চালাতে ১৯৮৮ সালে গোপন মিশনে পাঠানো হয়েছিল মার্কিন উপগ্রহ ‘ইউএস-এস ৩২’ (ফারা থ্রি)।
সোভিয়েত রাশিয়ার রেডার সিগন্যালে নজরদারি চালাতে ১৯৮৮ সালে গোপন মিশনে পাঠানো হয়েছিল মার্কিন উপগ্রহ ‘ইউএস-এস ৩২’ (ফারা থ্রি)। প্রায় ৩৮ বছর পর পৃথিবী থেকে ৭৭৫ কিলোমিটার উঁচুতে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়েছে এই স্যাটেলাইট। তবে সবচেয়ে অবাক করার বিষয়, এর প্রধান অংশটি থেকে ঠিকরে বের হচ্ছে এক রহস্যময় আলো, যার রহস্যভেদ করতে পারছে না ইউএস স্পেস কমান্ডও। আলোর উৎস অনুসন্ধান ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিহাস প্রথমবারের মতো মহাকাশে বিশেষ ‘পুলিশি অভিযান’ চালানোর সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। একটি বিশেষ স্যাটেলাইট পাঠিয়ে মহাকাশে ভেসে থাকা সেই রহস্যময় টুকরোকে 'গ্রেফতার' বা কাবু করার পরিকল্পনা করা হয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের খবর অনুযায়ী, আগামী অক্টোবরের শুরুতেই নাসা পরিচালনা করবে মহাকাশের এই প্রথম নজিরবিহীন ‘গ্রেফতারি মিশন’।
- Related topics -
- আন্তর্জাতিক
- অন্যান্য
- বিজ্ঞান ও প্রযুক্তি
- মহাকাশ
- নাসা


