India-US | অবৈধভাবে বসবাসের অভিযোগে ৩০জন ভারতীয়কে গ্রেফতার করল মার্কিন পুলিশ!

Tuesday, June 2 2026, 9:28 am
India-US | অবৈধভাবে বসবাসের অভিযোগে ৩০জন ভারতীয়কে গ্রেফতার করল মার্কিন পুলিশ!
highlightKey Highlights

আমেরিকায় অবৈধভাবে বসবাসের অভিযোগে ৩০জন ভারতীয়কে গ্রেফতার করল মার্কিন পুলিশ।


আমেরিকায় অবৈধভাবে বসবাসের অভিযোগে ৩০জন ভারতীয়কে গ্রেফতার করল মার্কিন পুলিশ। সোমবার মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা দপ্তরের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, গত ১১ থেকে ১৫ মে’র মধ্যে অ্যারিজোনার ইউমা সেক্টরে ‘অপারেশন চেকমেট’ চালিয়েছিল বর্ডার পেট্রোল এজেন্টরা। তখনই মোট ৫২ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়। তাঁদের মধ্যে ৩৬ জন ট্রাক চালক। তাঁদের মধ্যে ৩০ জন ভারতীয়। বাকিরা মোক্সিকো, সালভাদর এবং রাশিয়ার নাগরিক। ধৃতদের কাছ থেকে ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, ওয়াশিংটন এবং ভার্জিনিয়ার ড্রাইভিং লাইসেন্স মিলেছে। অনেকের কাছে আবার কোনও লাইসেন্সই ছিল না। জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে ফেডারেল আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাঁদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File