Iran-US Attack | তেহরানে শিশুদের ক্যান্সার হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা আমেরিকার-দাবি ইরানের

Thursday, July 16 2026, 3:43 am
Iran-US Attack | তেহরানে শিশুদের ক্যান্সার হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা আমেরিকার-দাবি ইরানের
highlightKey Highlights

ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB-এর প্রতিবেদন অনুসারে, আহওয়াজ় (Ahvaz) এলাকার একটি হাসপাতালের কাছাকাছি এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ওই হাসপাতালেই আছে ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসাকেন্দ্র।


পশ্চিম এশিয়ায় ফের অশান্তি। ইতিমধ্যেই হরমুজ় প্রণালী বন্ধ করার কথা ঘোষণা করেছে ইরান। যুদ্ধবিরতি লঙ্ঘণ করে ওই এলাকায় একাধিক পণ্যবাহী জাহাজ এবং ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এবার তেহরানের আহওয়াজ় এলাকার একটি হাসপাতালের ক্ষেপণাস্ত্র আঘাত হানলো মার্কিন সেনা। ইরানের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, আমেরিকান বাহিনী আহওয়াজ়-এর শহিদ বাঘাই হাসপাতালের কাছাকাছি এলাকাগুলি হামলা চালিয়েছে। ওই হাসপাতালে ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসা দেওয়া হয়। হামলার পরেই হাসপাতাল থেকে সাময়িকভাবে রোগী ও অন্যদের সরিয়ে নেওয়া হয়। সন্তানদের নিরাপত্তার স্বার্থে পরিবারগুলি রাস্তায় আশ্রয় নিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File