US Tariff | ভারত-সহ ৫৪টি দেশের আমদানির উপর অতিরিক্ত ১২.৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে আমেরিকা!

Wednesday, June 3 2026, 12:44 pm
US Tariff | ভারত-সহ ৫৪টি দেশের আমদানির উপর অতিরিক্ত ১২.৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে আমেরিকা!
highlightKey Highlights

ভারত-সহ একাধিক দেশে প্রসেসিংুল্ক আরোপের প্রস্তাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


ভারত-সহ একাধিক দেশে অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাণিজ্য প্রতিনিধি দফতরের (USTR) অভিযোগ, ভারত-সহ বিশ্বের ৬০টি দেশ জোরপূর্বক শ্রম বা ‘ফোর্সড লেবার’-এ তৈরি পণ্যের আমদানি রোধে পর্যাপ্ত ও কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। সেই কারণেই সংশ্লিষ্ট দেশগুলির পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব আনা হয়েছে। মার্কিন প্রশাসনের প্রস্তাব অনুযায়ী, ভারত-সহ ৫৪টি দেশের আমদানির উপর অতিরিক্ত ১২.৫ শতাংশ শুল্ক বসানো হতে পারে। অন্যদিকে, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, মেক্সিকো, ব্রিটেন, বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া-সহ কয়েকটি দেশের ক্ষেত্রে ১০ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব রাখা হয়েছে। তবে এই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয় এবং তা নিয়ে জনমত ও শুনানির প্রক্রিয়া চলবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File