Green Card | গ্রিন কার্ডের নিয়মে বড় বদল! কড়া অবস্থান ট্রাম্প প্রশাসনের!

Thursday, September 10 2026, 6:33 am
Green Card | গ্রিন কার্ডের নিয়মে বড় বদল! কড়া অবস্থান ট্রাম্প প্রশাসনের!
highlightKey Highlights

গ্রিন কার্ড দেওয়ার ক্ষেত্রে নিয়ম আরও কড়া করতে চলেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।


গ্রিন কার্ড দেওয়ার ক্ষেত্রে নিয়ম আরও কড়া করতে চলেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আগামী ১ অক্টোবর থেকে গ্রিন কার্ডের আবেদনকারীদের পাশাপাশি তাঁদের আর্থিক স্পনসরের 'ক্রেডিট স্কোর' ও 'ক্রেডিট রিপোর্ট' জমা দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। মার্কিন অভিবাসন সংস্থা (ইউএসসিআইএস) এখন থেকে স্পনসরের আর্থিক সক্ষমতা ও ক্রেডিট বিবরণী কড়াভাবে খতিয়ে দেখবে। স্পনসরের আর্থিক অবস্থা সন্তোষজনক না হলে আবেদন খারিজ হতে পারে। ফলে ভারতীয়দের পারিবারিক ও অন্যান্য গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে বড় প্রভাব পড়তে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ, ভিসা সংক্রান্ত সমস্যা এড়াতে স্পনসরদের নিজেদের 'ক্রেডিট ফ্রিজ' আনলক করে রাখা জরুরি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File