Iran-US | ফের ঘনাচ্ছে যুদ্ধের কালো মেঘ, মধ্যরাতেই ইরানে পরপর হামলা মার্কিন বাহিনীর! পাল্টা হামলা ইরানেরও!
Thursday, July 9 2026, 3:47 am

Key Highlightsহুমকির পর বুধবার মধ্যরাতে ইরানে নতুন করে হামলা চালাল আমেরিকা।
ইরানে সাতদিন ধরে প্রাক্তন সুপ্রিম লিডার খামেনেইয়ের শেষকৃত্যের অনুষ্ঠান চলছে। আজই খামেনেইকে সমাধিস্থ করা হবে। তার মাঝেই ইরানের উপর হামলা চালাল আমেরিকা। ইরানের সঙ্গে সংঘর্ষবিরতি ভাঙার পরই তীব্র হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার হুমকির পর বুধবার মধ্যরাতে ইরানে নতুন করে হামলা চালাল আমেরিকা। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে তেহরানের একাধিক শহর। পরপর বিমান হামলা চালায় মার্কিন সেন্ট্রাল কমান্ড। দক্ষিণ ইরানের ৮০টিরও বেশি সামরিক জায়গায় হামলা চালানো হয়েছে। হরমুজের কাছে বাণিজ্যিক জাহাজেও হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। আমেরিকার হামলার পাল্টা জবাবও দিয়েছে ইরান। বাহরিন ও কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইরান
- আমেরিকা
- ডোনাল্ড ট্রাম্প
- যুদ্ধ


