Iran-US | মধ্যপ্রাচ্যে ২০টি যুদ্ধজাহাজ-যুদ্ধবিমান পাঠাল আমেরিকা, পাল্টা হরমুজ প্রণালী বন্ধ রাখার হুঁশিয়ারি ইরানের!
Wednesday, July 15 2026, 2:06 pm

Key Highlightsইরানকে ‘শিক্ষা দিতে’ মধ্যপ্রাচ্যে ২০টি যুদ্ধজাহাজ পাঠাল আমেরিকা। মোতায়েন করা হয়েছে কয়েকশো যুদ্ধবিমানও।
ফের যুদ্ধের মেঘ ঘনাচ্ছে মধ্যপ্রাচ্যে। এবার ইরানকে ‘শিক্ষা দিতে’ মধ্যপ্রাচ্যে ২০টি যুদ্ধজাহাজ পাঠাল আমেরিকা। মোতায়েন করা হয়েছে কয়েকশো যুদ্ধবিমানও। অপরদিকে, মার্কিন ‘রক্তচক্ষু’ পরোয়া না করে তেহরান জানিয়ে দিয়েছে, আমেরিকার শয়তানি যতক্ষণ না বন্ধ হবে, ততক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধই থাকবে। মঙ্গলবার মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ঘোষণা করেছে, হরমুজে আমেরিকার অবরোধ ইতিমধ্যে কার্যকর হয়েছে। মধ্যপ্রাচ্যজুড়ে ২০টিরও বেশি যুদ্ধজাহাজ এবং শত শত সামরিক বিমান মোতায়েন করা হয়েছে। এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড জানিয়ে দিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে তারা আর আলোচনায় বসবে না। একইসঙ্গে হরমুজ নিয়েও তারা অনড়। তেহরানের বক্তব্য, আমেরিকার শয়তানি বন্ধ না হলে প্রণালী অবরুদ্ধই থাকবে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইরান
- আমেরিকা
- যুদ্ধ
- যুদ্ধবিমান
- হরমুজ় প্রণালী


