WB নির্বাচন ২০২৬TMC95BJP193LFT+ISF3INC0অন্যান্য2ফলাফল
Key Highlights
১২ ঘণ্টার নিষেধাজ্ঞা কাটিয়ে টুইটারে ফিরলেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
Friday, January 8 2021, 9:47 am

Key Highlights১২ ঘণ্টার নিষেধাজ্ঞা কাটিয়ে টুইটারে ফিরলেও ট্রাম্প আপাতত ব্রাত্য ফেসবুক এবং ইনস্টাগ্রামে। শুক্রবার নিজের টুইটার হ্যান্ডলে অবশ্য স্বভাবসিদ্ধ আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা যায়নি তাঁকে। বরং যে ক্যাপিটল বিল্ডিংয়ে হামলায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ট্রাম্পের উপর ওই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তার নিন্দায় সরব হয়েছেন তিনি। টুইটারে ফিরেই ৩ মিনিটের নিজের সংক্ষিপ্ত ভাষণের একটি ভিডিয়ো পোস্ট করেছেন ট্রাম্প। ওই ভাষণে ক্যাপিটল বিল্ডিংয়ে হামলাকারীদের নিন্দা করে ট্রাম্প বলেন, ‘‘যাঁরা ক্যাপিটলে অনুপ্রবেশ করেছেন, তাঁরা আমেরিকার গণতন্ত্রের আসনকে অপবিত্র করেছেন।’’ ক্যাপিটলে হামলাকে ‘জঘন্য আক্রমণ’ বলেও আখ্যা দেন তিনি। তাঁর কথায়, ‘‘সব আমেরিকানের
- Related topics -
- আন্তর্জাতিক
- আমেরিকা
- ডোনাল্ড ট্রাম্প
- টুইটার
- ফেসবুক
- ইনস্টাগ্রাম


