US Birthright Citizenship | আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের জন্য স্বস্তির খবর! ট্রাম্পের অর্ডার খারিজ, বজায় থাকছে বার্থ রাইট সিটিজেনশিপ!

Wednesday, July 1 2026, 11:01 am
US Birthright Citizenship | আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের জন্য স্বস্তির খবর! ট্রাম্পের অর্ডার খারিজ, বজায় থাকছে বার্থ রাইট সিটিজেনশিপ!
highlightKey Highlights

আমেরিকার মাটিতে জন্মানো সকল শিশুর সাংবিধানিক সুরক্ষাকবচ রক্ষা করল সুপ্রিম কোর্ট।


আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের জন্য স্বস্তির খবর। যারা দীর্ঘদিন ধরে মার্কিন ভিসায় বসবাস করছেন এবং গ্রিন কার্ডের অপেক্ষা করছেন, তাদের সুখবর শোনাল মার্কিন সুপ্রিম কোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জন্মগত নাগরিকত্ব বা বার্থ রাইট সিটিজেনশিপ আটকানোর যে প্রচেষ্টা করেছিলেন, তা সম্পূর্ণ খারিজ করে দিল মার্কিন শীর্ষ আদালত। আমেরিকার মাটিতে জন্মানো সকল শিশুর সাংবিধানিক সুরক্ষাকবচ রক্ষা করল সুপ্রিম কোর্ট। মার্কিন সুপ্রিম কোর্টে ৬-৩ রুলিংয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের এই এগজেকিউটিভ অর্ডার খারিজ করে দেওয়া হয়। সুপ্রিম কোর্টের নির্দেশে অনাবাসীরা, যারা এইচ-১বি ভিসায় রয়েছেন, নাগরিকত্বের অপেক্ষা করছেন, তাদের যদি সন্তান আমেরিকায় জন্মায়, তাহলে তারা জন্মগতভাবেই মার্কিন নাগরিকত্ব পাবেন। পড়ুয়া ও পর্যটকদেরও যদি সন্তান আমেরিকায় জন্ম নেয়, তবে তাদের সন্তানও জন্মগতভাবে আমেরিকার নাগরিকত্ব পাবেন। তারা আজীবন আমেরিকায় থাকার অধিকার পাবেন। বিনা নথিতে যারা আমেরিকায় বসবাস করছেন, তাদের সন্তানরাও জন্মগতভাবে নাগরিকত্ব পাবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File