US-Iran | শান্তিচুক্তিতে 'না', ইরানি সেনার নৌকা লক্ষ্য করে হামলা মার্কিন সেনার, মৃত একাধিক
Tuesday, May 26 2026, 3:56 am

Key Highlightsমঙ্গলবার ভোরে হরমুজ প্রণালীর কাছে ইরান রেভোলিউশনারি গার্ডের নৌকায় হামলা চালাল আমেরিকা। এই হামলায় ইতিমধ্যেই চারজনের মৃত্যুর খবর মিলেছে।
গত রবিবার শান্তিচুক্তির কথা মাথায় রেখে ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছিল তেহরান। মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও দাবি করেছিলেন, শান্তিচুক্তি আসন্ন। কয়েকঘন্টার মধ্যেই মঙ্গলবার ভোরে হরমুজ প্রণালীর কাছে ইরান রেভোলিউশনারি গার্ডের নৌকায় হামলা চালাল আমেরিকা। মার্কিন আক্রমণে চারজনের মৃত্যু হয়েছে। এক শীর্ষ মার্কিন আধিকারিক জানিয়েছেন, হরমুজ প্রণালীতে জলের তলায় মাইন পোঁতার কাজ করছিল IRGC-র দু’টি নৌকা। নজরে পড়তেই আত্মরক্ষার্থে পালটা হামলা চালিয়েছে মার্কিন ফৌজ। ফের শান্তিচুক্তি বন্ধ হওয়ার আশঙ্কা মধ্যপ্ৰাচ্যে।
- Related topics -
- আন্তর্জাতিক
- মার্কিন প্রেসিডেন্ট
- আমেরিকা
- হরমুজ় প্রণালী
- ইরান
- হামলা
- মৃত্যু


