US Army Secretary | ইরান যুদ্ধের মাঝেই ইস্তফা মার্কিন সেনা সচিব ড্যান ড্রিসকলের!

Tuesday, September 1 2026, 3:01 am
US Army Secretary | ইরান যুদ্ধের মাঝেই ইস্তফা মার্কিন সেনা সচিব ড্যান ড্রিসকলের!
highlightKey Highlights

ইরান যুদ্ধের আবহেই মার্কিন সেনা সচিবের পদ থেকে ইস্তফা দিলেন ড্যান ড্রিসকল।


ইরান যুদ্ধের আবহেই মার্কিন সেনা সচিবের পদ থেকে ইস্তফা দিলেন ড্যান ড্রিসকল। সোমবার তাঁর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস।মার্কিন সংবাদমাধ্যমের দাবি, দীর্ঘদিন ধরেই পেন্টাগনে ক্ষমতা ও প্রভাব বিস্তার নিয়ে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের সঙ্গে ড্রিসকলের তীব্র বিরোধ চলছিল। হেগসেথ দায়িত্ব নেওয়ার পরই সেনাবাহিনীর একাধিক শীর্ষ আধিকারিককে বদলি ও আধুনিকীকরণ প্রকল্প বন্ধ করলে এই টানাপড়েন চরম আকার ধারণ করে।২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি পদে যোগ দেওয়া ড্রিসকল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। এমনকি ইউক্রেনকে আলোচনার টেবিলে ফেরানোর দায়িত্বও তাঁকে দেওয়া হয়েছিল। প্রাক্তন সেনা কর্মকর্তা ড্রিসকলের এই আকস্মিক পদত্যাগে নতুন জল্পনা তৈরি হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File