US Ambassador | 'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ', জম্মু-কাশ্মীর নিয়ে ভারতের পাশেই দাঁড়াল আমেরিকা!

Wednesday, August 19 2026, 1:27 pm
US Ambassador | 'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ', জম্মু-কাশ্মীর নিয়ে ভারতের পাশেই দাঁড়াল আমেরিকা!
highlightKey Highlights

ভারতে মার্কিন রাষ্ট্রদূত সারিগিও গোর জম্মু-কাশ্মীর সফরে রয়েছেন।


জম্মু-কাশ্মীর নিয়ে এই প্রথম অবস্থান স্পষ্ট করল আমেরিকা। ভারতে মার্কিন রাষ্ট্রদূত সারিগিও গোর জম্মু-কাশ্মীর সফরে রয়েছেন।  এ দিন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে দেখা করেন মার্কিন রাষ্ট্রদূত সার্গিও গোর। এরপর তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ। আমি প্রথমবার এখানে আসলাম। অসাধারণ সুন্দর জায়গা এটি। আমাদের মধ্যে খুব ভালো বৈঠক হয়েছে। আমাদের সম্পর্ক গড়া নিয়ে আশাবাদী রইলাম।” জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও বলেন, “আমাদের মধ্যে খুব ভালো বৈঠক হয়েছে। দুই দেশের সম্পর্ক নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। জম্মু-কাশ্মীরের জন্য আমেরিকা কী করতে পারে, তা নিয়ে বিশেষ আলোচনা হয়েছে। অবশ্যই কিছু ইস্যু আছে, তবে তা সমাধান করার জন্য আলোচনা হবে। আমরা আশাবাদী যে জম্মু-কাশ্মীর ও আমেরিকার মধ্যে সম্পর্ক আগামিদিনে আরও বৃহত্তর ও গভীর হবে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File