UPI Transactions | উৎসবের মরশুমে রেকর্ড, অক্টোবরে ইউপিআই লেনদেন ছাড়াল ৩১ লক্ষ কোটি!
Tuesday, November 3 2026, 4:47 pm

Key Highlightsউৎসবের মরশুম ও অনলাইন কেনাকাটার জেরে দেশে ডিজিটাল লেনদেনে নতুন রেকর্ড সৃষ্টি হলো।
উৎসবের মরশুম ও অনলাইন কেনাকাটার জেরে দেশে ডিজিটাল লেনদেনে নতুন রেকর্ড সৃষ্টি হলো। অক্টোবর মাসে ইউপিআইয়ের মাধ্যমে মোট লেনদেনের পরিমাণ প্রথমবারের মতো ৩১.৫৩ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। গত বছরের তুলনায় লেনদেনের সংখ্যা ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে প্রতিদিন গড়ে ৮২.২ কোটি বার ইউপিআই লেনদেন হয়েছে, যার দৈনিক গড় পরিমাণ ছিল প্রায় ১.০২ লক্ষ কোটি টাকা। এর আগে সেপ্টেম্বর মাসে মোট লেনদেনের অঙ্ক ছিল ২৯.৩৭ লক্ষ কোটি টাকা। বিশেষজ্ঞদের মতে, নবরাত্রি ও উৎসবের ই-কমার্স বিক্রির জেরে মানুষ দৈনন্দিন কেনাকাটা থেকে শুরু করে বড় লেনদেনেও ব্যাপকভাবে ইউপিআই ব্যবহার করেছেন। তবে দীপাবলির পর নির্দিষ্ট কিছু বাণিজ্যিক লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্স রেট (এমডিআর) চালুর প্রস্তাব রয়েছে।


