UPI Payment বিল| ইউপিআই পেমেন্টে সরকারি চার্জ বসানোয় 'গ্রিন সিগন্যাল', সংশোধনী বিল পাশ হল লোকসভায়

Friday, August 7 2026, 3:58 am
UPI Payment বিল| ইউপিআই পেমেন্টে সরকারি চার্জ বসানোয় 'গ্রিন সিগন্যাল', সংশোধনী বিল পাশ হল লোকসভায়
highlightKey Highlights

বিলে সংশোধন আনার ফলে কেন্দ্র চাইলে নির্দিষ্ট ধরনের ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে চার্জ বসানোর অনুমতি দিতে পারবে। সরকারের দাবি, ডিজিটাল পেমেন্টের পরিকাঠামোকে আরও টেকসই করতে এই সংশোধন আনা হয়েছে।


ইউপিআই (ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস) সংক্রান্ত বিল পাশ হলো লোকসভায়। বর্তমানে ইউপিআই লেনদেনের ক্ষেত্রে গ্রাহক বা ব্যবসায়ীদের কাছ থেকে কোনও এমডিআর (মার্চেন্ট ডিসকাউন্ট রেট) নেওয়া হয় না। বিল পাশের পর ব্যাঙ্ক ও ইউপিআই পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি গ্রাহক ও ব্যবসায়ীদের থেকে চার্জ নেওয়ার অনুমতি পাবে। যদিও সরকার এখনও কোন নির্দিষ্ট এমডিআর (মার্চেন্ট ডিসকাউন্ট রেট) ও চার্জের হার সম্পর্কে সিদ্ধান্ত নেয়নি, ফলে সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে আপাতত ইউপিআই লেনদেনে আপাতত কোন পরিবর্তন হচ্ছে না। সরকারের দাবি, ডিজিটাল পেমেন্টের পরিকাঠামোকে আরও টেকসই করতে এই সংশোধন আনা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File