UPI Charge Controversy | UPI লেনদেনে চার্জ প্রত্যাহারের আবেদন! জনস্বার্থ মামলা দায়ের সুপ্রিম কোর্টে
Wednesday, September 16 2026, 2:44 pm

Key Highlightsএমডিআর ঘোষণার একদিন পরই, কেন্দ্রীয় সরকারের ইউপিআই-তে এমডিআর লাগু করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে।
১৫ অক্টোবর থেকে ইউপিআইয়ের নির্দিষ্ট কিছু ব্যবসায়িক লেনদেনে বসানো হবে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর। ২০০০ টাকার বেশি লেনদেন করলে ০.৪ শতাংশ হারে চার্জ দিতে হবে, জানিয়েছে কেন্দ্র। এই ঘোষণার একদিন পরেই কেন্দ্রীয় সরকারের ইউপিআই-তে এমডিআর লাগু করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। কেন্দ্রের তরফে অবিলম্বে এই এমডিআর (MDR) প্রত্যাহারের আবেদন জানিয়েছেন আইনজীবী অঞ্জন দত্ত। কোন সমীক্ষার ভিত্তিতে কেন্দ্রীয় সরকার এই নির্দেশ দেওয়া প্রয়োজন বোধ করেছে, তা বিষয়ে তথ্য-রিপোর্টও শীর্ষ আদালতে পেশ করার নির্দেশ দেওয়ার জন্য আর্জি জানানো হয়েছে।


