UP Para Athlete | পেশাগত ঈর্ষা, সতীর্থের হাতে খুন এশিয়ান গেমসে যোগ্যতা অর্জনকারী প্যারা অ্যাথলিট!

Sunday, May 31 2026, 7:20 am
UP Para Athlete | পেশাগত ঈর্ষা, সতীর্থের হাতে খুন এশিয়ান গেমসে যোগ্যতা অর্জনকারী প্যারা অ্যাথলিট!
highlightKey Highlights

গাজিয়াবাদে উদ্ধার হয় প্যারা অ্যাথলিট চিরাগ ত্যাগীর দেহ। তাঁর দেহে মিলেছে বুলেটের আঘাতের চিহ্ন।


উত্তরপ্রদেশে সতীর্থের হাতে খুন প্রতিভাবান প্যারা অ্যাথলিট চিরাগ ত্যাগী। সম্প্রতি জাতীয় চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার দৌড়ে সোনা জিতে এশিয়াডে নামার ছাড়পত্র পেয়েছিলেন তিনি। গত বুধবার বাড়ি থেকে হস্টেলের উদ্দেশ্যে বেরিয়েছিলেন তিনি। তারপর থেকেই পরিবারের সদস্যরা আর যোগাযোগ করতে পারেননি চিরাগের সঙ্গে। উদ্বিগ্ন হয়ে পুলিশে খবর দেন তাঁরা। শনিবার দুপুরে গাজিয়াবাদ থেকে প্যারা অ্যাথলিট চিরাগের দেহ উদ্ধার করেছে পুলিশ। দেহে একাধিক বুলেটের দাগ রয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আরও এক প্যারা অ্যাথলিটকে আটক করেছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File