MD Yunus | বাংলাদেশে অশান্তি, ইউনুসের বাড়ি ও থানায় আগুন! পাল্টা চাপে টিউলিপ!
Thursday, November 19 2026, 12:42 pm

Key Highlightsবুধবার রাতে পাঁচলাইশে মহম্মদ ইউনুসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত ঘরে আগুন দেওয়া হয়।
তারেক রহমান শাসিত বাংলাদেশে অশান্তি ছড়িয়েছে। বুধবার রাতে পাঁচলাইশে মহম্মদ ইউনুসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত ঘরে আগুন দেওয়া হয়। ১০ থেকে ১৮ নভেম্বরে গ্রামীণ ব্যাংকের ৩৭টি শাখা ও কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ভাঙচুর ও ১০টি গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি বিএনপির এক এমপি-সহ কয়েকজনের বাড়িতে হামলা হয়েছে। গোপালগঞ্জে চারটি ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। এদিকে, ‘দ্য গার্ডিয়ান’-এর সূত্রে প্রথম আলোর খবর অনুযায়ী, যুক্তরাজ্যের প্রাক্তন মন্ত্রী টিউলিপ সিদ্দিক মহম্মদ ইউনুসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন। একটি পডকাস্টে তিনি এ ইঙ্গিত দিয়েছেন। ঢাকার প্লট মামলায় গত ডিসেম্বরে অনুপস্থিতিতে টিউলিপকে কারাদণ্ড দেওয়া হলেও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- মহাম্মদ ইউনূস


