UN COP31 | খসড়ায় নেই জীবাশ্ম জ্বালানি ব্যবহারের উল্লেখ, ভেস্তে গেলো রাষ্ট্রপুঞ্জের ৩১তম জলবায়ু সম্মেলন COP31
Sunday, November 22 2026, 5:15 pm

Key Highlightsনিরন্তর আলোচনার পরেও ইউরোপীয় ইউনিয়ন-সহ একাধিক দেশ চূড়ান্ত খসড়া চুক্তি প্রত্যাখ্যান করে।
তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত রাষ্ট্রপুঞ্জের ৩১তম জলবায়ু সম্মেলন COP31 আয়োজিত সম্মেলনে হাজির হয়েছিলেন ৯৫টির বেশি দেশের প্রতিনিধিরা। উষ্ণায়ন রুখতে একজোট হয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে দু'দিন অতিরিক্ত আলোচনা চলার পরেও মিলল না রফাসূত্র। এদিনকার সম্মেলনে জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি ব্যবহার ধাপে ধাপে বন্ধের দাবি জানিয়েছিল একাধিক দেশ। এই বিষয়ে স্পষ্ট সমর্থন জানায়নি সৌদি আরব-সহ কয়েকটি তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ। ফলে কার্যত ভেস্তে গেলো সম্মেলন।
- Related topics -
- আন্তর্জাতিক
- মার্কিন যুক্তরাষ্ট্র
- রাষ্ট্রসংঘ
- রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদ
- ভারত
- বিশ্ব
- আমেরিকা
- চিন
- চীন


