Nitin Gadkari | আকাশে ছুটবে বাস! ই-২০ পেট্রোল নিয়ে সমালোচনার মধ্যেই পরবর্তী পরিকল্পনার কথা জানালেন নিতিন গড়করী!
Wednesday, July 15 2026, 12:59 pm

Key Highlights‘উড়ন্ত বাস’ আনার পরিকল্পনা সামনে আনলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়েজ মন্ত্রী নিতিন গড়করী।
ই-২০ পেট্রোল নিয়ে সমালোচনা-কেন্দ্রের জবাবদিহির পর্ব চলছে। এর মাঝেই ‘উড়ন্ত বাস’ আনার পরিকল্পনা সামনে আনলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়েজ মন্ত্রী নিতিন গড়করী। এরিয়াল পড ভিত্তিক বা ইভিটিওল (eVTOL)- ভিত্তিক ট্রান্সপোর্ট সিস্টেম চালু করার পরিকল্পনা করছেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করী। তবে এর প্রযুক্তিগত ডিটেইল বা টাইমলাইন এখনও চূড়ান্ত হয়নি। তবে গড়করীর বক্তব্য, এই মাস র্যাপিড ইলেকট্রিক ট্রান্সপোর্ট ব্যস্ত শহরে যানজট কমাবে অনেকটাই। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার স্কাই ট্রানজিট পড সিস্টেম চালু করার পরিকল্পনা করছে দিল্লি ও সংলগ্ন অঞ্চলগুলির জন্য। এতে একাধিক রুটে যানজট কমবে অনেকটা। ফ্ল্যাশ চার্জিং ইলেকট্রিক বাস- ১৩৫ আসনের এগজেকিউটিভ ক্লাস বাসের পরীক্ষামূলক পরিকল্পনা ও ট্রায়াল চলছে।
- Related topics -
- দেশ
- ভারত
- পরিবহন
- নীতীন গডকড়ি


