Dharmendra Pradhan | ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান! ' দেশের যুবশক্তিই আসল শক্তি' , লিখলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী!

Key Highlightsইস্তফাপত্রে ধর্মেন্দ্র লিখেছেন, ‘গত ১০ দিনের ঘটনাক্রমে আমার মন ভারাক্রান্ত। দেশের যুবশক্তিই আসল শক্তি। দেশের এই যুবশক্তি যাতে কোনও বিভ্রান্তির বেড়াজালে আটকে না পড়ে— সেটাই আমার একমাত্র সংকল্প।’
ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রায় এক মাস ধরে চলতে থাকা আন্দোলনে ইতি টানতে শুক্রবার ককরোচ জনতা পার্টি (CJP) নেতৃত্বের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বসেছিলেন সরকারের দুই শীর্ষ মন্ত্রী, জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। কিন্তু দু’ঘণ্টা আলোচনার শেষে ধর্মেন্দ্রর ইস্তফার দাবিতে অনড় ছিলেন CJP-র দুই প্রতিনিধি সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। এদিকে শনিবার কেন্দ্রের সঙ্গে তৃতীয় দফা বৈঠকের নিট আন্দোলনকারীরা জানিয়ে দেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে, তা না হলে সরকারের সঙ্গে আলোচনার কোনও অর্থই নেই। এরপরেই ধর্মেন্দ্রর ইস্তফা। ইস্তফাপত্রে ধর্মেন্দ্র লিখেছেন, ‘গত ১০ দিনের ঘটনাক্রমে আমার মন ভারাক্রান্ত। দেশের যুবশক্তিই আসল শক্তি। দেশের এই যুবশক্তি যাতে কোনও বিভ্রান্তির বেড়াজালে আটকে না পড়ে— সেটাই আমার একমাত্র সংকল্প।’
- Related topics -
- দেশ
- ভারত
- নয়াদিল্লি
- নিট পরীক্ষা
- ককরোচ জনতা পার্টি’
- শিক্ষামন্ত্রী


