Narendra Modi | মোদীর ২৫ বছরের নেতৃত্ব, অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার!

Key Highlightsসরকারের প্রধান হিসেবে একটানা ২৫ বছরের সফল নেতৃত্ব পূর্ণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সরকারের প্রধান হিসেবে একটানা ২৫ বছরের সফল নেতৃত্ব পূর্ণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে তাঁকে অভিনন্দন জানিয়ে একটি বিশেষ প্রস্তাব পাশ করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, ২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে বর্তমান সময় পর্যন্ত তাঁর দীর্ঘ রাজনৈতিক যাত্রা ‘দেশ সবার আগে, নাগরিক সবার আগে’ নীতিতে পরিচালিত হয়েছে। গুজরাটে পরপর তিনবার জনসমর্থন এবং লোকসভা নির্বাচনে হ্যাট্রিক জয় তাঁর প্রতি সাধারণ মানুষের অবিচল আস্থার প্রতীক। ‘স্বাগত’ ও ‘জ্যোতিগ্রাম’ প্রকল্পের মতো প্রশাসনিক সংস্কারের পাশাপাশি জনধন অ্যাকাউন্ট, নারী ক্ষমতায়ন, এবং পরিকাঠামো ক্ষেত্রে আত্মনির্ভর ভারতের ভিত গড়ার বিষয়টিও এই প্রস্তাবে বিশেষ গুরুত্ব পেয়েছে। কঠিন সময়ে দেশের স্থিতিশীলতা রক্ষা এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থান শক্ত করার ক্ষেত্রেও তাঁর দূরদর্শী নেতৃত্ব প্রশংসিত হয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- নরেন্দ্র মোদি


