Union Budget 2026 | নবম বাজেট পেশ অর্থমন্ত্রীর, দাম বাড়ছে কোন কোন জিনিসের? সস্তা হচ্ছে কী কী?

Sunday, February 1 2026, 1:32 pm
Union Budget 2026 | নবম বাজেট পেশ অর্থমন্ত্রীর, দাম বাড়ছে কোন কোন জিনিসের? সস্তা হচ্ছে কী কী?
highlightKey Highlights

শুল্ক ছাড় দিয়ে উৎপাদন খরচ কমানোর চেষ্টা করলেন। বেশ কিছু জিনিসের দাম কমতে চলেছে বলেই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।


রবিতে নবম বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিন শুল্ক ছাড় দিয়ে উৎপাদন খরচ কমানোর চেষ্টা ককরেছেন তিনি। এদিন আমদানি শুল্কে বিপুল ছাড়ের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। যার জেরে ক্রীড়া সরঞ্জাম, ক্যান্সার-সহ দূরারোগ্য ব্যাধি ওষুধ, ডায়াবিটিসের ওষুধ, জুতো, চামড়ার জিনিস, মাইক্রোওয়েভ, মোবাইল, ইভি ব্যাটারি, বিদেশ ভ্রমণের টিকিটের দাম কমতে চলেছে। অন্য দিকে বাড়তে চলেছে মদ, ছাতা এবং তার যন্ত্রাংশ, গুটখা, পান মশলা, বিড়ি, ফিউচার ও ডেরিভেটিভ ট্রেডিংয়ে খরচ। বেড়েছে শেয়ার, মিউচুয়াল ফান্ড বা ডেরিভেটিভ কেনাবেচার সময়ে সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স ট্যাক্সের পরিমাণ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File