Under 19 World Cup | তরুণ জর্জের জাদুতে মগ্ন ক্রিকেটদুনিয়া, সেঞ্চুরিতে ভর করে যুব বিশ্বকাপের ফাইনালে ভারত
Wednesday, February 4 2026, 3:52 pm

Key Highlightsআফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ২০২৪ এর পর আবার যুব বিশ্বকাপ ফাইনালে উঠল ভারতীয় দল।
হারারেতে বুধবার মুখোমুখি হয়েছিল ভারত ও আফগানিস্তান। এদিন ফয়জল ও উজাইরউল্লার শতরানে ভর করে ৩১০ রানের বিশাল পাহাড়ে পৌঁছে গিয়েছিল আফগানরা। পাল্টা ব্যাট করতে নেমে ‘বিস্ময় বালক’ বৈভব করলেন ৩৩ বলে ৬৮। দলের অধিনায়ক আয়ুষ মাত্রের ব্যাট থেকে এল ৫৯ বলে ৬২ রানের একটি ঝকঝকে ইনিংস। আজকের ম্যাচ স্টপার অ্যারন জর্জ। ১০৪ বলে ১১৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেললেন তরুণ যুবক। ১৫টি বাউন্ডারি ও ২টি বিশাল ওভার বাউন্ডারি মারলেন তিনি। সেমিফাইনালে উঠে ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার হাতছানি বয়েজ ইন ব্লুর সামনে।
- Related topics -
- খেলাধুলা
- ভারতীয় ক্রিকেটদল
- বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া
- ক্রিকেটার
- ক্রিকেট
- আইসিসি পুরুষ ক্রিকেট কমিটি
- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল
- ক্রিকেট বিশ্বকাপ


