UN Report | বিশ্বের প্রতি তিন জনে একজনের থালায় নেই পুষ্টিকর খাবার, উদ্বেগ রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে!

Saturday, July 25 2026, 3:01 am
UN Report | বিশ্বের প্রতি তিন জনে একজনের থালায় নেই পুষ্টিকর খাবার, উদ্বেগ রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে!
highlightKey Highlights

বিশ্বের প্রতি তিন জনে একজন, অর্থাৎ ২৬৯ কোটি মানুষের পক্ষে স্বাস্থ্যকর খাবার কেনা সম্ভব নয়, এমনই তথ্য উঠে এসেছে রাষ্ট্রপুঞ্জের সাম্প্রতিক রিপোর্টে।


বিশ্বের প্রতি তিন জনে একজন, অর্থাৎ ২৬৯ কোটি মানুষের পক্ষে স্বাস্থ্যকর খাবার কেনা সম্ভব নয়, এমনই তথ্য উঠে এসেছে রাষ্ট্রপুঞ্জের সাম্প্রতিক রিপোর্টে। বিশ্বজুড়ে টানা তৃতীয় বছর ক্ষুধার হার কমেছে। কিন্তু রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট বলছে, বিশ্বের প্রতি তিন জনে একজন, অর্থাৎ ২৬৯ কোটি মানুষ স্বাস্থ্যকর খাবার কিনতে পারেন না। শুধু পেট ভরানোর মতো খাবার জোটে, অথচ পুষ্টি মেলে না।রাষ্ট্রপুঞ্জের পাঁচটি সংস্থা ‘স্টেট অব ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন ইন দ্য ওয়ার্ল্ড ২০২৬’ নামে একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে উঠে এসেছে, ২০২৫-এ বিশ্বের ৭.৮ শতাংশ মানুষ খিদে নিয়ে রাতে ঘুমোতে যেতেন। আগের বছরের তুলনায় সেই হার কিছুটা কমেছে। এমনকী আফ্রিকাতেও। তবু উদ্বেগ কাটছে না। কারণ, পুষ্টির নাগাল এখনও বহু মানুষের শরীরের বাইরে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File