Red Fort Blast | লালকেল্লা নয়, টার্গেট ছিল এই মন্দির! মূত্র থেকে বিস্ফোরক বানিয়েছিল উমর!

Thursday, September 10 2026, 12:03 pm
Red Fort Blast | লালকেল্লা নয়, টার্গেট ছিল এই মন্দির! মূত্র থেকে বিস্ফোরক বানিয়েছিল উমর!
highlightKey Highlights

এনআইএ চার্জশিটে উল্লেখ করেছে যে, সুইসাইড বম্বার, পেশায় চিকিৎসক উমর উন নবী বোমা তৈরি করতে মূত্র থেকে ইউরিয়া ব্যবহার করেছিল।


২০২৫ সালের নভেম্বর মাসে লালকেল্লার কাছে গাড়িতে যে বিস্ফোরণ হয়েছিল, তাতে জঙ্গি যোগ আগেই প্রমাণিত হয়েছিল। এবার এনআইএ-র চার্জশিটে উঠে এলো চাঞ্চল্যকর সব তথ্য। এনআইএ চার্জশিটে উল্লেখ করেছে যে, সুইসাইড বম্বার, পেশায় চিকিৎসক উমর উন নবী বোমা তৈরি করতে মূত্র থেকে ইউরিয়া ব্যবহার করেছিল। এছাড়াও চার্জশিটে এনআইএ জানিয়েছে যে লাল মন্দিরের কাছে বিস্ফোরক বোঝাই আই২০ গাড়িটি রেখেছিল। এরপরে সেই গাড়ি নিয়ে লালকেল্লার কাছে পার্কিংয়ে নিয়ে গিয়ে রাখে। ওখানেই বিস্ফোরণ হয় গাড়িটির। ওই বিস্ফোরণে ১১ জনের মৃত্যু হয়। আহত হন আরও অনেকে। তদন্তকারীদের দাবি, লালকেল্লার সামনে নয়, সুইসাইড বম্বারদের প্রাথমিক টার্গেট ছিল লাল মন্দির। তবে সেন্ট্রাল দিল্লির ট্রাফিক জ্যামের কারণে শেষ মুহূর্তে প্ল্যান পরিবর্তন করা হয়। প্রথমে লাল মন্দিরের কাছেই বিস্ফোরক বোঝাই গাড়িটি পার্ক করার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশকে দেখে গাড়ি ইউ টার্ন করিয়ে লালকেল্লার কাছে পার্কিং লটে গাড়ি রাখে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File