Umar Khalid | ছ’বছর পরেও মিললো না জামিন, জেলেই থাকতে হবে উমর-সার্জিলকে, কী বললো সুপ্রিম কোর্ট?

Wednesday, November 25 2026, 2:22 pm
Umar Khalid | ছ’বছর পরেও মিললো না জামিন, জেলেই থাকতে হবে উমর-সার্জিলকে, কী বললো সুপ্রিম কোর্ট?
highlightKey Highlights

প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ শুনানি শেষে জানিয়ে দিল, অন্তর্বর্তী জামিনের আর্জিটি আদালত এখনই বিবেচনা করছে না।


দিল্লির মাটিতে সিএএ এবং এনআরসি বিরোধী আন্দোলন চলাকালীন ২০২০ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ-পূর্ব দিল্লির হিংসায় মৃত্যু হয় ৫৩ জনের। এই হামলার অভিযুক্ত হয়ে ৬ বছর ধরে জেলেই রয়েছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের দুই প্রাক্তনী উমর খালিদ এবং সার্জিল ইমাম। এদিন ফের সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন দুই প্রাক্তনীর আইনজীবী। বুধবার মামলা ওঠে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার যৌথ বেঞ্চে। উমরের আইনজীবী কপিল সিব্বল এবং সার্জিলের আইনজীবী সিদ্ধার্থ দাভে অন্তর্বর্তী জামিন চাইলেও আবেদন নামঞ্জুর করলো সুপ্রিম কোর্ট। বদলে দুই অভিযুক্তের আর্জির প্রেক্ষিতে পুলিশের বক্তব্য জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File