Ukraine | যুদ্ধবিদ্ধস্ত রাজধানীতে বন্দুকবাজের হামলা, ইউক্রেনে গুলিতে মৃত্যু ৫, পাল্টা নিশানায় নিহত আততায়ী

Saturday, April 18 2026, 5:29 pm
Ukraine | যুদ্ধবিদ্ধস্ত রাজধানীতে বন্দুকবাজের হামলা, ইউক্রেনে গুলিতে মৃত্যু ৫, পাল্টা নিশানায় নিহত আততায়ী
highlightKey Highlights

বন্দুকবাজের হামলায় কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কিইভ। শনিবার দুপুরে এই হামলায় এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।


যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেনে বন্দুকবাজের হামলা। পুলিশ সূত্রে খবর, শনিবার দুপুরে ইউক্রেনের রাজধানী কিইভের হোলোসিইভস্কির রাস্তায় আচমকা গুলি চালাতে শুরু করেন এক বন্দুকবাজ। দুপুরের দিকে বাজারে ভিড় থাকায় গুলিতে আহত হন বহু মানুষ। কয়েক জনকে বন্দিও বানান তিনি। তারপর পালিয়ে যান পাশের সুপারমার্কেটে। হামলায় এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত কমপক্ষে ১০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। সূত্রের খবর, পাল্টা অভিযানে বন্দুকবাজকেও খতম করেছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File