Adhaar Update | বিনামূল্যে অনলাইন আধার আপডেটের সময়সীমা বাড়ালো UIDAI! কতদিন সময় বাড়লো?
Sunday, May 24 2026, 6:42 am

Key HighlightsUIDAI জানিয়েছে, এর আগে বিনামূল্যে অনলাইন আধার আপডেটের ডেডলাইন ছিল ২০২৬ সালের ১৪ জুন।
বাড়লো বিনামূল্যে অনলাইন আধার আপডেটের সময়সীমা। UIDAI জানিয়েছে, এর আগে বিনামূল্যে অনলাইন আধার আপডেটের ডেডলাইন ছিল ২০২৬ সালের ১৪ জুন। তবে নতুন বর্ধিত তারিখ হয়েছে ২০২৭ সালের ১৪ জুন। যাঁরা নিজেদের পরিচয় ও ঠিকানার প্রমাণপত্র হিসেবে নথি আপলোড করতে চান, তাঁরা মাইআধার পোর্টালের মাধ্যমে তা করতে পারবেন। UIDAI চাইছে যাঁরা দীর্ঘদিন নিজেদের নথি আপডেট করেননি, তাঁরা প্রয়োজনীয় আপডেট করে নিন। তবে বিনামূল্যে আপডেট করার বিষয়টি কেবলমাত্র অনলাইনেই লভ্য।
- Related topics -
- দেশ
- ভারত
- আধার কার্ড
- ভারতীয় আধার কার্ড
- ইউআইডিএআই


