Udhayanidhi Stanil | মুখ্যমন্ত্রী বিজয়ের বান্ধবী তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার এমকে স্ট্যালিন-পুত্র উদয়নিধি স্ট্যালিন!

Key Highlightsতামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের পুত্র তথা বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিনকে গ্রেফতার করল পুলিশ।
তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের পুত্র তথা বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিনকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার সকালে চেন্নাই পুলিশ উদয়নিধি বাড়ি গিয়ে তাঁকে গ্রেফতার করে। গত সোমবার এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী বিজয়ের বান্ধবী তথা অভিনেত্রী তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ উঠেছিল উদয়নিধির বিরুদ্ধে। সেই ঘটনার জেরেই এই গ্রেফতারি বলে মনে করা হচ্ছে। এই বিতর্কের সূত্রপাত গত সোমবার। কাবেরী নদীর জলবণ্টন বিবাদকে কেন্দ্র করে এক প্রতিবাদ সভায় ভাষণ দিচ্ছিলেন উদয়নিধি। সেখানে মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের তীব্র সমালোচনা করে বলেন, তামিলনাড়ু কাবেরী নদীর একফোঁটা জল পাচ্ছে না, অথচ মুখ্যমন্ত্রী এই বিষয়ে উদাসীন। এই বক্তব্যের সময় জনতার মধ্য থেকে কেউ ‘তৃষা, তৃষা’ বলে চিৎকার করে ওঠেন। সেই সময় ভাষণ থামিয়ে মুখে বাঁকা হাসি নিয়ে কুরুচিকর দ্বি-অর্থ বিশিষ্ট মন্তব্য করেন করেন উদয়নিধি। যা সরাসরি অভিনেত্রী তৃষাকে জড়িয়ে করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এই ইস্যুতে মুখ খুলেছে বিজয়ের দল টিভিকে। জানানো হয়েছে, এটা কোনও রাজনৈতিক প্রতিহিংসা নয়, মহিলাদের উদ্দেশে কুরুচিকর মন্তব্যের জন্যই এই গ্রেফতারি।
- Related topics -
- দেশ
- ভারত
- তামিলনাড়ু
- এম কে স্ট্যালিন
- গ্রেফতার


