UCC in West Bengal | বঙ্গে কার্যকর ধর্ম নির্বিশেষে বিয়ে, ডিভোর্স, উত্তরাধিকারের আইন, UCC চালুর জন্যে দেওয়া হলো কমিটি গঠনের বিজ্ঞপ্তি

Saturday, July 11 2026, 5:24 pm
UCC in West Bengal | বঙ্গে কার্যকর ধর্ম নির্বিশেষে বিয়ে, ডিভোর্স, উত্তরাধিকারের আইন, UCC চালুর জন্যে দেওয়া হলো কমিটি গঠনের বিজ্ঞপ্তি
highlightKey Highlights

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন যে ইউসিসি বিলের (UCC Bill) খসড়া তৈরি করতে একটি কমিটি গঠন করা হবে। সেই কমিটি গঠনের বিজ্ঞপ্তি জারি করা হল এবার।


উত্তরাখণ্ড, গুজরাট ও অসমের পর এবার পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি। মুখ্যমন্ত্রীর নির্দেশে ইউসিসি বিলের খসড়া তৈরি করতে একটি কমিটি গঠনের বিজ্ঞপ্তি জারি করা হল। অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই-এর নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে থাকছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, আবাসিক কমিশনার দুষ্যন্ত নারিয়ালা, আইএএস অফিসার শত্রুঘ্ন সিং, স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ, বঙ্গবাসী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা রত্না ভট্টাচার্য, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডিন গোপাল চন্দ্র মিশ্র, কলকাতা হাইকোর্টের আইনজীবী ওসমান গনি মল্লিক, বেঙ্গল সম্ভোগের প্রাক্তন এক্সিকিউটিভ ডিরেক্টর নির্মাল্য ভট্টাচার্য।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File